গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের। পরে সে কাজ সড়ক থেকে সরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। আজ ভোরে চট্টগ্রামের বাঁশখালীতে
চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে উপজেলার কালীপুর ইউনিয়নের প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি দল পুলিশের উপস্থিতিতে গাছ কেটে সড়কের পাশে সরিয়ে নেয়।একই দিন ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকাতেও সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে ভোর সোয়া পাঁচটার দিকে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে একই সময় উপজেলার বৈলছড়ি গ্রামীণ ব্যাংকের শাখার বাইরের দেয়ালের পাশে পাতার স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।