advertisement
advertisement

অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

advertisement

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।

ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন।এ বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের পার্লামেন্ট সদস্য (এমপি)।

রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন।ওই মামলায় টিউলিপের সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর