advertisement
advertisement

বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ

পাকিস্তানের কোচ মাইক হেসন

advertisement

বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেন তিনি।

বাবরকে নিয়ে আলোচনা বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান হেসন।চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে তিন ইনিংসে তাঁর গড় ৩০.৬৬।বাবর আজমবাবরের ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর