কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকা থেকে তোলা
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।ভাঙচুর করা দুটি ভবন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস। মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুর করা হয়।
এ ছাড়া নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন এলাকায় আসে। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা এসেই মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাস নামের একটি ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুরের খবর শুনেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।