advertisement
advertisement

জুলাই গণ–অভ্যুত্থানকালের হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, কারাগারে আটক রাখার আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
জুলাই গণ–অভ্যুত্থানকালের হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, কারাগারে আটক রাখার আবেদন

রাজধানীর উত্তরার বাসা থেকে গতকাল বুধবার রাতে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে এ আবেদন করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য তিনি।

২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর