‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
উদ্দীপনা, উন্মাদনা এবং বিক্রির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্ভবত এক রেকর্ডও স্থাপন করে ফেলেছে—তথ্যগত ভুলের। এই মাপের কোনো বিশিষ্ট মানুষের স্মৃতিকথায় এত ভুল আর কোনো বইয়ে আছে কি না সন্দেহ।
সেসব কোনো ছাপার ভুল বা ‘টাইপো’ নয়; মারাত্মক সব তথ্যগত অসংগতি।সোনিয়ার মতো এক ব্যক্তি তাঁর দেশের রাষ্ট্রপতির নাম ভুল লিখবেন অথবা রাজ্যসভার নির্বাচন সম্পর্কে অবগত থাকবেন না কিংবা তাঁর স্বামীর প্রথম নির্বাচনী সাফল্যে দলের প্রাপ্ত আসনসংখ্যায় গরমিল থাকবে এবং কোনো রাজ্যের রাজধানীর নাম ভুল লিখবেন, অবশ্যই তা মেনে নেওয়া যায় না।ফলে প্রশ্ন উঠছে।
প্রশ্ন যেমন উঠছে নাম করা এই আন্তর্জাতিক প্রকাশনার সংস্থার দক্ষতা ঘিরে, বিশ্বখ্যাত ‘এডিটর’দের নিয়ে, তেমনই প্রশ্ন উঠছে সোনিয়ার দলের গবেষণা দলের যোগ্যতা নিয়েও।ভুলের এই সরণিতে বাংলাদেশও বাদ যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।