গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়
গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের মধ্যে এসব ঘটনা ঘটে।আজ দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এর আগে বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।গোপালগঞ্জে রামদা–হকিস্টিক হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিলস্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে মিছিল নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা।
তাঁদের নেতৃত্বে ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।