অনেক পুরুষ মেয়ের জন্য যে স্বাধীনতা চান, স্ত্রীর বেলায় সেটিই মেনে নিতে পারেন না
নিজের মেয়ের স্বপ্নপূরণে কোনো আপস নেই। পড়াশোনা, ক্যারিয়ার, স্বাধীনতা, সবকিছুতেই মেয়েকে এগিয়ে রাখতে চান বাবা। অথচ সেই একই মানুষ কখনো কখনো নিজের স্ত্রীর স্বপ্নের পথে শর্ত জুড়ে দেন। মেয়ের জন্য যে স্বাধীনতা চান, স্ত্রীর বেলায় সেটিই কেন মেনে নিতে পারেন না? বাবা হিসেবে ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব, সম্মান আর ভালোবাসার জায়গায় কি কোথাও ঘাটতি থেকে যাচ্ছে?
মেয়ের জন্য এক নিয়ম, স্ত্রীর জন্য আরেকখুব চেনা একজনের গল্প দিয়েই শুরু করি। সংগত কারণেই তাঁর নাম প্রকাশ করছি না। এই তো মাসখানেক আগে একদিন খেতে বসে তাঁর সঙ্গে গল্প হচ্ছিল। কথায় কথায় জানলাম, তাঁর স্ত্রীর চাকরি করার খুব ইচ্ছা। সেই ইচ্ছায় তিনি বাধা হচ্ছেন না ঠিকই, তবে একটি শর্ত আছে। কী সেই শর্ত, জানতে চাইলে বললেন, ‘তাহলে আমি চাকরি ছেড়ে দেব।’এমন শর্তের পেছনে তাঁর যুক্তিও আছে।
মা-বাবা দুজনেই অফিস করলে তাঁদের একমাত্র মেয়ের যত্নে অবহেলা হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।