মিফতাহুল জান্নাত
‘আমার মেয়েটাকে নিয়ে কত আশা আমার। আল্লাহ মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও। সবাই দোয়া করেন। আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়।’আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সামনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন রিজিয়া বেগম। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মিফতাহুল জান্নাতের (১৯) মা। মিফতাহুল বর্তমানে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।মিফতাহুল চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার সুবিধার্থে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থাকতেন তিনি।পরিবার সূত্রে জানা যায়, মিফতাহুল চট্টগ্রাম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি সদ্য ওই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
বর্তমানে তিনি স্নাতকে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।