advertisement
advertisement

আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে রোহিঙ্গা জাতিগত নিধনের রায়, কী করবেন বিচারকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে রোহিঙ্গা জাতিগত নিধনের রায়, কী করবেন বিচারকেরা

নৌকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পেরিয়ে আসার পর তীরে হাঁটছেন রোহিঙ্গা শরণার্থীরা। অন্যদিকে সীমান্তের মিয়ানমার অংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে

advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। বিচারকদের মধ্যে এ বছর শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইও রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালত যদি রায় দেন—মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন (জেনোসাইড) চালিয়েছে, তাহলে এ নিষেধাজ্ঞা আসতে পারে।এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে জেনোসাইড বা জাতিগত নিধনের জন্য দায়ী করে রায় দেননি আইসিজে। আগের মামলাগুলোয় বড় চ্যালেঞ্জ ছিল অপরাধের ‘অভিপ্রায়’ প্রমাণ করা।

জাতিগত নিধন বলতে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত কর্মকাণ্ডকে বোঝায়।বেঁচে যাওয়া রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের ধরন থেকেই গোষ্ঠীটিকে ধ্বংসের চেষ্টা স্পষ্ট হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর