advertisement
advertisement

প্রতিবছর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
প্রতিবছর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের

advertisement

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এই সংগঠন বলেছে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এ সময় মূল্যস্ফীতি অনেকটা বেড়েছে।

জ্বালানির উচ্চ মূল্যের কারণেও বাংলাদেশের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৫ নভেম্বর লেখা চিঠিতে এএএফএ এই সুপারিশ করেছে।

সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত চিঠিতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে।এএএফএ মনে করে, প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার ব্যবস্থা থাকলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা সহজ হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর