advertisement
advertisement

গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

সিঙ্গাপুরের জালে গোলের পর এনদ্রিকের উদ্‌যাপন

advertisement

ফুটবল মাঠে গোল করার পর দুই হাতে চুমু ছুড়ে দেওয়ার দৃশ্য নতুন নয়। তবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এনদ্রিকের উদ্‌যাপনটা ছিল একটু আলাদা। গোল করে দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তখনই কারও কারও মনে প্রশ্ন জেগেছিল, গোলটা কি কাউকে উৎসর্গ করলেন রিয়াল মাদ্রিদ তারকা?উত্তরটা মিলেছে ম্যাচ শেষে। হ্যাঁ, গোলটা ছিল বিশেষ একজনের জন্য। শুধু একজন নয়, দুজনের জন্য।

এনদ্রিকের জীবনে যে নতুন অতিথির আগমন ঘটেছে! প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেসন্তান। নাম কেনদ্রিক।দিনটা তাই এনদ্রিকের জন্য সত্যিই বিশেষ। গতকাল বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক।

এরপরই দুই হাতে ভালোবাসার চিহ্ন এঁকে উড়িয়ে দেন চুমু।ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে প্রথমবার বাবা হওয়ার খবরটি জানিয়েছেন এনদ্রিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর