আ ন ম আয়াস
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করা হয়েছে।আজ বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমিকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে।
এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।আইনজীবী আরও বলেন, এ মামলার অপর দুই আসামি সাকিবুল হাসান ও মো. সুজন মিয়া কারাগারে আছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।