গোপালগঞ্জ-পাটগাতী সড়কে গতকাল মঙ্গলবার রাতে বিজিবির গাড়ি পুড়িয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সকাল আটটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী বাসস্ট্যান্ডের পাশে
গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।
যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে দেখা যায়, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।পাটগাতী বাজারে কথা হয় সড়ক অবরোধ করা কয়েকজন যুবকের সঙ্গে। তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে আছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করতে তাঁরা মাঠে রয়েছেন।আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেলে করে পাটগাতী বাজারের পাশাপাশি গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।