নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রাইজের বিজনেস ইউনিটের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস।চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।চুক্তি অনুযায়ী, রাইজের এআই–ভিত্তিক সেবা আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ডিজিটএক্স।
পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন টুল তৈরি, সেবাগুলোকে ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের উপযোগী করতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।চুক্তি প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।