দেবপ্রিয় ভট্টাচার্য
দেশের অর্থনীতিতে নিম্নচাপ চলছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে একটা নিম্নচাপ আছে, এটা সত্য। উদ্যোক্তারা অসুবিধার মধ্যে আছেন, সেটাও সত্য। অর্থনীতিতে যে নিম্নচাপ চলছে, মেঘ–বৃষ্টি হচ্ছে—এটা সবাই জানেন।
কিন্তু সরকারের আচরণ কিংবা সংসদের কার্যকলাপের মধ্যে এই পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় না।রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আজ বুধবার আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান প্রমুখ।বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ও শ্রমসম্পর্কিত বিষয়গুলো আইনশৃঙ্খলার বিষয়ে পরিণত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।