advertisement
advertisement

অনুষ্ঠানের প্যান্ডেলে আগে ঢোকা নিয়ে ছাত্রদল–ছাত্রশিবিরের হাতাহাতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
অনুষ্ঠানের প্যান্ডেলে আগে ঢোকা নিয়ে ছাত্রদল–ছাত্রশিবিরের হাতাহাতি

হীরকজয়ন্তীর অনুষ্ঠানের প্যান্ডেলের সামনে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের অবস্থান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী (৬০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেলে আগে প্রবেশ করা নিয়ে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দেন।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠের সামনের দিকে বানানো গেট দিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। পরে প্যান্ডেলে আগে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকে আলাদা করেন।ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমসহ দুই পক্ষের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর