advertisement
advertisement

পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?

পুরুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতেই নভেম্বর মাসকে মুভেম্বর বলে ডাকা হয়

advertisement

বিশ্বের অনেক দেশে নভেম্বর মাসকে বলা হয় ‘মুভেম্বর’। এ মাসে পুরুষদের মধ্যে গোঁফ রাখার একটি প্রবণতাও দেখা যায়। এর পেছনে রয়েছে পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ। গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের অধ্যাপক ডা. তানজিনা হোসেন১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একদল পুরুষ নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখার উদ্যোগ নেন।

তাঁরা এ কার্যক্রমের মাধ্যমে তহবিলও সংগ্রহ করেন। প্রায় ৮০ জন পুরুষকে নিয়ে শুরু হওয়া উদ্যোগটি দ্রুত অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। পরে বিশ্বের বিভিন্ন দেশেও এটি জনপ্রিয়তা পায়।২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় মুভেম্বর ফাউন্ডেশন। বর্তমানে ২০টির বেশি দেশে পুরুষদের স্বাস্থ্যবিষয়ক নানা সমস্যা নিয়ে কাজ করছে এই সংগঠন।

বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর