২০২৪ সালে সুন্দরবনের কচিখালী সৈকতে ফিনলেস পরপয়েস
গবেষণার কাজে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ভোরে খুলনা থেকে রওনা দিয়ে সকালে সাতক্ষীরার কলাগাছিয়ায় পৌঁছাই। সকালে আমাদের সঙ্গে যোগ দেয় আমার পুরোনো গবেষণা সহকারী নির্মল, হাবিব, ফাহাদ ও শাহিন। এরা সবাই সাতক্ষীরার বনজীবী। কেউ মৌয়াল, কেউ কাঁকড়া-জেলে। এক যুগ ধরে আমার সঙ্গে গবেষণার কাজ করতে করতে ওরা নিজেরাও পুরোদস্তুর গবেষক হয়ে উঠেছে। সুন্দরবনের আদ্যোপান্ত এদের নখদর্পণে।শীতের সকাল, কুয়াশা আছে। তবু দ্রুতই সূর্যের দেখা মিলল।
ভোরের সূর্য কেওড়াগাছের চূড়া পেরিয়ে ধীরে ধীরে ওপরে উঠে এল। তবে আলো পুরোপুরি ফুটতে আরও খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। এরই মধ্যে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ডাল, আলুভর্তা আর ডিমভাজি দিয়ে সকালের নাশতা সেরে নিয়েছি। সাতক্ষীরা সুন্দরবনের চুনকুড়ি নদের সুবদি-গুবদি জোড়া খালের মুখে বন বিভাগের ‘বনবালা’ লঞ্চ আগের রাতে নোঙর করেছে। ছোট কাঠের ট্রলার নিয়ে জরিপে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। সারা দিনের কাজ শেষে বনবালা লঞ্চে ফিরতে রাত হয়ে যায়।
তাই দুপুরের খাবার সঙ্গে নিয়েই প্রতিদিন বের হই।বনবালা ছেড়ে আমরা যখন বেরিয়ে পড়ি, তখন সকাল আটটা বেজে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।