advertisement
advertisement

প্রথম আলোর জন্মদিনে ফরিদপুরে নাটক ‘ক্ষণজন্মা’র মঞ্চায়ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
প্রথম আলোর জন্মদিনে ফরিদপুরে নাটক ‘ক্ষণজন্মা’র মঞ্চায়ন

‘ক্ষণজন্মা’ নাটকের একটি দৃশ্য

advertisement

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশিত ‘ক্ষণজন্মা’ নাটকটি দর্শকদের মনে নানা চিন্তার খোরাক জুগিয়েছে। জীবিত অবস্থায় আমরা মানুষকে সঠিক মূল্যায়ন করি না। অনেক সময় মৃত্যুর পর তাঁদের মূল্যায়ন করা হয়, যা তাঁরা দেখে যেতে পারেন না।১৬ নভেম্বর বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে শহীদ বেদি চত্বরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটকটি পরিবেশন করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা।একটি এলাকার বাসিন্দা আলিমুজ্জামান। তিনি বিবাহিত। পশুপাখি ভালোবাসেন এবং প্রতিদিন তাদের খাবার দেন। তবে তাঁর স্ত্রী এগুলো ভালো চোখে দেখেন না। কর্মহীন, বেকার আলিমুজ্জামানের এসব মানবিক কর্মকাণ্ড সংসারে আরও বেশি অর্থনৈতিক অভাব টেনে আনে।সংগীত পরিবেশনাআলিমুজ্জামান রাস্তায় চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট ও ময়লা-আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেন। তিনি প্রতিনিয়ত গাছের সঙ্গে কথা বলেন।

দুষ্ট মানুষেরা গাছে যে লোহার পেরেক পোঁতে, তিনি সেগুলো তুলে দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর