বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন লুৎফুন নাহার লতা
কাপের মধ্যে জমিয়ে রাখা খুচরো পয়সাই সেদিন ভরসা হয়েছিল। ঘরে খাবার নেই। সঙ্গে পাঁচ বছরের ছেলে। সেই পয়সা দিয়ে চাল আর আলু কিনে এনে সেদ্ধ করে সন্তানকে খাইয়েছিলেন লুৎফুন নাহার লতা। বাংলাদেশের টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রীর নিউইয়র্কজীবনের শুরুতে এমন দিনও গেছে। বিটিভির ক্যামেরার আলো তখনো তাঁর স্মৃতিতে উজ্জ্বল।
অথচ নতুন শহরে তাঁকে খুঁজতে হচ্ছে মাথা গোঁজার জায়গা, একটি কাজ, সন্তানকে নিয়ে বেঁচে থাকার উপায়।‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’র সেই পরিচিত মুখের জীবনে পর্দার বাইরেও রয়েছে ভাঙাগড়া, অনিশ্চয়তা আর ঘুরে দাঁড়ানোর দীর্ঘ গল্প। রয়েছে অভিনয়, বেতার, লেখালেখি ও প্রবাসে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার নানা অধ্যায়।টেলিভিশনের পরিচিত মুখ, মঞ্চেও সরব আশি ও নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের দর্শকের কাছে লতা ছিলেন পরিচিত মুখ।
হুমায়ূন আহমেদের লেখা ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ ও ‘চর আতরজান’-এ অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।