advertisement
advertisement

ধুলায় ধূসর চারপাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
ধুলায় ধূসর চারপাশ

কুয়াশা নয়, সড়কজুড়ে উড়ছে ধুলা। দূর থেকে দেখে মনে হয়, ধুলার চাদরে ঢেকে গেছে চারপাশ

advertisement

চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোডের আনু মাঝির ঘাট এলাকায় সড়কজুড়ে ধুলার আস্তরণ। যানবাহনের চাকার ঘূর্ণিতে উড়ছে ধুলা, ঢেকে যাচ্ছে চারপাশ। দূর থেকে দেখলে মনে হয়, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সড়ক। ধুলার কারণে একদিকে যেমন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। কেউ মাস্ক পরে, কেউবা হাত দিয়ে নাক-মুখ ঢেকে চলছেন ধুলায় ধূষর এই পথ ধরে।কুয়াশা নয়, সড়কজুড়ে উড়ছে ধুলা।

দূর থেকে দেখে মনে হয়, ধুলার চাদরে ঢেকে গেছে চারপাশযানবাহনের চাকা ঘুরলেই উড়ছে ধুলা। ধুলার কারণে ব্যস্ত সড়কে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে ধুলার আস্তরণ জমেছে সড়কের পাশে পার্কিং করে রাখা গাড়িতেও বিকেলের আলোয় ধুলার আস্তরণে চারপাশ হয়ে উঠেছে হলুদাভ যানবাহনের চাকার পেছনে উড়ছে ধুলা। ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক ধুলায় ছেয়ে গেছে সড়ক ও আশপাশের এলাকা।

এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচলধুলা থেকে বাঁচতে নাক-মুখে হাত দিয়ে চলছেন এক পথচারী যানবাহন চলার সঙ্গে সঙ্গে সড়কজুড়ে ছড়িয়ে পড়ছে ধুলা ধুলার আস্তরণ পেরিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর