রিলেশনশিপ ওয়াকিং হলো প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত হাঁটতে বের হওয়া
সম্পর্ক ভালো রাখতে অনেকে দামি উপহার, রোমান্টিক ডিনার কিংবা ছুটিতে বেড়াতে যাওয়ার ওপর জোর দেন। কিন্তু গবেষণা বলছে, স্বাভাবিক আর মৌলিক বিষয়গুলোই স্বাস্থ্যকর সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন? একসঙ্গে হাঁটা! কখনো কখনো একসঙ্গে একটু হাঁটাও সম্পর্কের গভীরতা বাড়াতে সবচেয়ে সহায়ক হতে পারে!
মনোবিদ ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের আলোচনায় এমনই একটি ধারণা উঠে এসেছে যার নাম ‘রিলেশনশিপ ওয়াকিং’ বা সম্পর্কের জন্য হাঁটা।পায়ের স্বাস্থ্যবিষয়ক মার্কিন চিকিৎসক ও বিশেষজ্ঞদের একজন কোর্টনি কনলি। তিনি পায়ের কার্যকারিতা, হাঁটার ধরন, শরীরের নড়াচড়া ও দীর্ঘমেয়াদি সুস্থতার বিষয়ে কাজ করেন।
বিবিসির চিকিৎসক ও উপস্থাপক ডা. রঙ্গন চ্যাটার্জির ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্টে সম্প্রতি তিনি হাঁটাকে শুধু শরীরচর্চা নয়, বরং মানুষের মধ্যে সংযোগ তৈরির একটি মাধ্যম হিসেবেও দেখেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।