এটা মালিক-শ্রমিকের মুলামুলি নয়, অর্থনীতির অসুখ। আর অর্থনীতির অসুখে পুলিশের লাঠি বা বোর্ডের টেবিল ওষুধ নয়। মাথাব্যথায় মাথা কাটলে ব্যথা যায় ঠিকই, মানুষটাও যায়।
আশুলিয়ার নিশ্চিন্তপুরের সুইং অপারেটর নাসিমা আক্তার মাস শেষে পান ১৪ হাজার ৫০০ টাকা। ছয়জনের সংসার। এ বছর মেজ ছেলের এসএসসি দেওয়ার কথা ছিল। ফরম পূরণের টাকা জোগাড় হয়নি, পরীক্ষাও দেওয়া হয়নি।একই সপ্তাহে একটি পোশাক শিল্প গ্রুপের এমডি বললেন, এই বাস্তবতায় ‘এক পয়সা বেতন বাড়ানোর ক্ষমতাও কোনো মালিকের নেই।’মালিক বলছেন টাকা নেই, শ্রমিক বলছেন পেট চলে না। ঝামেলা হলো, দুজনেই সত্য বলছেন।
আর এই দুই সত্যের মাঝখানে বসে মুচকি হাসছেন এমন একজন, যিনি রাস্তায় নেই, মজুরি বোর্ডে নেই—এমনকি এ দেশেও থাকেন না—বিদেশি ক্রেতা।৩০ হাজার টাকার দাবিতে মিরপুর থেকে গাজীপুর পর্যন্ত রাস্তা আটকানোর পর ১ নভেম্বর মজুরি বোর্ড হয়েছে। ৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ লিখিতভাবে চেয়েছে ৩২ হাজার, এখনকার চেয়ে ১৫৬ শতাংশ বেশি। ২০২৩ সালেও মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকেরা আন্দোলন করেছিলেন।
চারজন শ্রমিক নিহত হন, ৭০টির বেশি কারখানায় ভাঙচুর হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।