advertisement
advertisement

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে

advertisement

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। ভবনটির চতুর্থ তলায় শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়। পুলিশ বলছে, পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের কারণে ভবনের নিচতলায় হামলা হয়েছে।

এখানে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই।আজ বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এই হামলা হয়প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর ১৪ নম্বরের দিক থেকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। প্রথমে দলটি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের নিচে থাকা দুজন ব্যক্তি আহত হন।

পরে ভবনের নিচের কাচের গেট ভাঙচুর করা হয়।বৃহত্তর ময়মনসিংহ ভবনের নিচতলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কাফরুল শাখার অবস্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর