রাজসিংহাসনে সাংবাদিক থেকে রাজা হয়ে ওঠা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নিয়াবোঙ্গো। কারুজিকা রাজপ্রাসাদ, ফোর্ট পোর্টাল, উগান্ডা, ২৯ সেপ্টেম্বর
রাজসিংহাসনে সাংবাদিক থেকে রাজা হয়ে ওঠা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নিয়াবোঙ্গো। কারুজিকা রাজপ্রাসাদ, ফোর্ট পোর্টাল, উগান্ডা, ২৯ সেপ্টেম্বরমাইক্রোফোন হাতে দুই দশকের বেশি সময় ধরে অন্যের গল্প বলেছেন তিনি। কখনো খবর পড়েছেন, কখনো মানুষের কথা বলেছেন, কখনো দেশের নানা ঘটনা তুলে ধরেছেন। ৫৬ বছর বয়সে এসে হঠাৎ সেই সাংবাদিকের নিজের গল্পই হয়ে গেল খবরের শিরোনাম।এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা এখন আর শুধু সাংবাদিক নন।
তাঁর মাথায় উঠেছে রাজমুকুট। উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা তিনি। তাঁর নতুন পরিচয়—রাজা প্রথম এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নিয়াবোঙ্গো।কিজানাঙ্গোমার রাজা হয়ে ওঠার গল্পটা যতটা চমকপ্রদ, ততটাই জটিল। এখানে আছে রাজপরিবারের উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ, সিংহাসনের দাবিদার এক অপ্রকাশিত শিশুর গল্প, মায়ের আপত্তি, ২১ সদস্যের রাজকীয় কমিটির সিদ্ধান্ত।
আর আছে একজন সাংবাদিকের হাতে রাজদণ্ড চলে আসার অবিশ্বাস্য ঘটনা।এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।