advertisement
advertisement

শুধু প্রযুক্তি নয়, মানবিক দক্ষতাও গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে বক্তারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
শুধু প্রযুক্তি নয়, মানবিক দক্ষতাও গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে বক্তারা

সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভর্তি ও নিবন্ধনের প্রক্রিয়ায় বিভাগগুলোর ভূমিকা নিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে শিক্ষা ও কর্মজগতের চাহিদা। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষায় শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় জরুরি বলে মনে করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষকমণ্ডলী।‘কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হলরুমে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ারুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক শহীদুল ইসলাম খান নাঈম।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শহীদুল ইসলাম খান।

পরে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদস্যদের প্রতি পরিচালনা পর্ষদের প্রত্যাশা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অধ্যাপক মো. আনোয়ারুল কবির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর