advertisement
advertisement

নাবিলার সঙ্গে খোলামেলা আড্ডা দেবেন মিমসহ আরও যে নায়িকারা, কী থাকবে আড্ডায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
নাবিলার সঙ্গে খোলামেলা আড্ডা দেবেন মিমসহ আরও যে নায়িকারা, কী থাকবে আড্ডায়

মডেল ও অভিনেত্রী নাবিলা

advertisement

মডেল ও অভিনেত্রী নাবিলাএবার লং ড্রাইভে গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় মেতে উঠবেন তারকারা। এ আড্ডায় উঠে আসবে তারকাদের দীর্ঘ সাফল্যের পেছনের গল্প, তাঁদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা ঘটনা। এভাবেই সাজানো হয়েছে তারকাদের আড্ডা ঘিরে অনুষ্ঠান ‘লং ড্রাইভ’।এ আয়োজনের সঞ্চালনায় থাকবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

অতিথি হিসেবে দেখা যাবে ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের। অনুষ্ঠানটির কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার।বিদ্যা সিনহা মিমপরিচালক সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টক শো নয়; এটি তারকাদের জীবনের এক অন্য রকম জার্নির গল্প। তিনি বলেন, ‘এখানে মজার সব ঘটনা যেমন স্থান পাবে, তেমনি প্রত্যেক তারকার সফলতার পেছনে নানা সংগ্রামের গল্প রয়েছে।

সেগুলো উঠে আসবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর