advertisement
advertisement

৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে ভোগ ওয়ার্ল্ড মাতালেন রাশমিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে ভোগ ওয়ার্ল্ড মাতালেন রাশমিকা

advertisement

মিলানে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ অভিষেকেই নজর কাড়লেন রাশমিকা মান্দানা। ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার কালো গাউনে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নজর কাড়েন এই অভিনেত্রী।রাশমিকার পরনের গাউনটি ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি পোশাক।

স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউন জুড়ে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।চলতি বছরের শুরুতে ভারতের হায়দরাবাদে উপস্থাপিত এই সংগ্রহের গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা।

কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টে পোশাকটিতে ফুটে উঠেছে জটিল সব নকশা।স্লিভলেস ও হাই-নেক নকশার প্রায় মেঝে ছোঁয়া গাউনটির সিলুয়েটে আছে শক্ত কাঠামোর কোরসেট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর