advertisement
advertisement

ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য সিতি হামিশাহর বাংলাদেশ সফর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য সিতি হামিশাহর বাংলাদেশ সফর

ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির গত শনিবার বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন

advertisement

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।

চার দিনের এই সফরের দ্বিতীয় দিন গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহ–উপাচার্য, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।দিনের শুরুতে সিতি হামিশাহ বিনতি তাফসি ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন।

এ সময় তাঁরা বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক ও সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর