advertisement
advertisement

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি রাজশাহী মহানগর শিবির সভাপতির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি রাজশাহী মহানগর শিবির সভাপতির

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়

advertisement

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের প্রত্যেক নেতা–কর্মীকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই হুমকি দেন। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরের সাহেব বাজার থেকে মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে ইমরান নাজির বলেন, ‘আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা ছাত্রদলের নেতা-কর্মীদের কুত্তার (কুকুর) মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।’ইমরান নাজির ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য পদেও আছেন।

তাঁর কোনো নেতা–কর্মী আহত হলে ছাত্রদলের ‘টোকাই মার্কা’ কোনো নেতার ‘পিঠের চামড়া’ রাখা হবে না হুঁশিয়ারি দিয়ে ইমরান নাজির বলেন, ‘ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর