প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামছেন লিটন দাস
দিন দশেক ধরেই মিরপুরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে অনুশীলন করছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও। টেস্ট ও টি–টুয়েন্টি দুই দলের ব্যাটিংয়ের তত্ত্বাবধান করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।তিনি যদিও এশিয়ান গেমসে দলের সঙ্গে যাচ্ছেন না। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে, এ নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আশরাফুল।
জাপানে খেলার অভিজ্ঞতা এর আগে হয়নি বাংলাদেশের, সেখানে তাই চ্যালেঞ্জটা একটু আলাদা।আশরাফুল জানিয়েছেন, টিভিতে মেয়েদের ম্যাচ দেখে উইকেট সম্পর্কে ধারণা নিচ্ছেন তাঁরা। জাতীয় দলের ব্যাটিং কোচ মিরপুরে বলেন, ‘জাপানে আমরা মেয়েদের খেলাগুলো দেখলাম, সেখানে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে।
উইকেটটা সুন্দর ব্যাটে বল আসছে।’এরপর দল নিয়ে নিজের আশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।