সন ইয়ে-জিনের সঙ্গে জি চ্যাং-উক
‘ওয়েলকাম টু সামদাল-রি’ ও ‘দ্য ওয়ার্স্ট অব ইভিল’-এর মতো জনপ্রিয় কোরীয় ধারাবাহিকের অভিনেতা জি চ্যাং-উক। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে একটি বিষয় নিয়ে দীর্ঘদিন দ্বিধায় ছিলেন; প্রথমবার যৌন দৃশ্যে অভিনয় করবেন কি না, তা নিয়ে অনেক ভেবেছেন এই অভিনেতা।অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্সের নতুন ধারাবাহিক ‘দ্য স্ক্যান্ডাল’-এ।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রথম যৌন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।জি চ্যাং-উক বলেন, ‘আমি কয়েকবার ভেবেছি, যৌন দৃশ্যে অভিনয় করতে পারব কি না। যদি করি, তাহলে সেটা কী ধরনের কাজ হতে হবে? আর কেনই-বা আমি এমন দৃশ্যে অভিনয় করব? এসব প্রশ্ন নিয়ে আমি অনেক সময় ভেবেছি।’তবে শেষ পর্যন্ত ‘দ্য স্ক্যান্ডাল’-এর চো উন চরিত্রটির জন্য রাজি হন তিনি।
এ ক্ষেত্রে পরিচালক জং জি-উয়ের সঙ্গে কাজের সুযোগও তাঁকে সাহস জুগিয়েছে।জি চ্যাং-উকযে কারণে রাজি হলেন‘দ্য স্ক্যান্ডাল’ পিয়েরে শোদারলো দ্য লাকলোর বিখ্যাত ফরাসি উপন্যাস ‘ডেঞ্জারাস লিয়াজোঁ’ অবলম্বনে তৈরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।