advertisement
advertisement

এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করা যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করা যাবে

বাংলাদেশ ব্যাংক

advertisement

বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রায় সঞ্চয় ও রেমিট্যান্স গ্রহীতাদের জন্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বুধবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা পরিপালন নিশ্চিত করে বৈদেশিক মুদ্রা আমানতের প্রবাহ আরও সহজ ও কার্যকর করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রচলিত বিধান অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ বিদ্যমান রয়েছে।নতুন ব্যবস্থার আওতায়, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্সও এখন থেকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পিএফসি ও এনএফসিডি হিসাবে জমা করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর