advertisement
advertisement

‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

advertisement

কলকাতায় পা রাখার আগেই যেন এক অচেনা পৃথিবীর আবহাওয়া টের পাচ্ছেন কার্লো আনচেলত্তি। যে দেশে ক্রিকেট সব আলো শুষে নেয়, সেখানেই ফুটবলের প্রতি যে এক অমোঘ টান লুকিয়ে আছে, তা বুঝতে পারছেন যথেষ্টই।

আর সেই আবেগ ও উন্মাদনার মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের কোচ, ব্রাজিলের অভিধানে কোনো ম্যাচই ‘প্রীতি’ নামের ছাড়পত্র পায় না।আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর।

ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়াদের মতো তারকাদের চোখের সামনে দেখার এই দুর্লভ সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপাগল মানুষের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতার কথাই জানালেন ব্রাজিলের ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর