advertisement
advertisement

শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
শিশুর যত্নে বাড়তি উদ্যোগ নিন

‘শিশুর সামাজিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, সিলেট, ২৪ সেপ্টেম্বর ২০২৬

advertisement

সিলেট অঞ্চলে শিশুর সামগ্রিক বিকাশে দারিদ্র্য, পুষ্টিহীনতা, প্রাক্-প্রাথমিক শিক্ষায় কম অংশগ্রহণ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী পরিবারের শিশুদের পর্যাপ্ত পরিচর্যার ঘাটতি রয়েছে। মূলত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা ও সুরক্ষায় সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আজ বৃহস্পতিবার সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার পাঁচ তারকা মানের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘শিশুর সামগ্রিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুর বিকাশে সরকার একা সব দায়িত্ব পালন করতে পারবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর