সমাবেশ করে রোহিঙ্গারা ঘরে ফিরে যাওয়ার আকুতি জানান। আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবির
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবিরে সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গাদের অধিকার আদায়ে গঠিত সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। উখিয়ার জামতলী ( ক্যাম্প-১৫) আশ্রয়শিবিরে অনুষ্ঠিত ওই সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, বাংলাদেশের আশ্রয়শিবিরে ১৪ লাখের বেশি রোহিঙ্গা টানা ৯ বছর কাটিয়ে দিয়েছেন।
আর অপেক্ষা নয়, রোহিঙ্গাদের ঘরে (মিয়ানমারের রাখাইনরাজ্যে) ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।জাতিসংঘের সাধারণ পরিষদের অংশ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান।উখিয়ার সমাবেশে এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।