advertisement
advertisement

দারুণ শুরু, তবু দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
দারুণ শুরু, তবু দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়ার

সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্রিটজকে

advertisement

জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৯৮। বিনা উইকেটেই তারা করে ফেলে ৯০ রান। তাও আবার তখনো পাওয়ার প্লে-ই শেষ হয়নি। অথচ এমন অবস্থা থেকেও কি না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ম্যাচটা হেরে গেছে ৬৭ রানে।আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪১.২ ওভার ব্যাট করে ২৩০ রানে অলআউট অস্ট্রেলিয়া। ডারবানে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু অস্ট্রেলিয়ার মতো ভালো হয়নি।২৯ রানে তারা হারিয়ে ফেলেছিল ২ উইকেট।

সেখান থেকে টেম্বা বাভুমার সঙ্গে দলের হাল ধরেন ম্যাথু ব্রিটজকে। অধিনায়ক বাভুমা ৩০ রান করে আউট হয়ে যান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পান ব্রিটজকে।বাকি ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে না পারলেও মার্কো ইয়ানসেনের ৫৯ বলে ৭৫ রানে ভর করে ভালো পুঁজি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রান করে তারা।

অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস নেন ৩ উইকেট।রান তাড়ায় নেমে দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ ভালো শুরু এনে দেন অস্ট্রেলিয়াকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর