advertisement
advertisement

গুলিস্তানে আবার হকারমুক্ত সড়কের ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
গুলিস্তানে আবার হকারমুক্ত সড়কের ঘোষণা

রাজধানীর গুলিস্তানের ফুটপাতে গতকাল ও আজ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি

advertisement

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এ ঘোষণা দেন।প্রশাসক বলেন, এসব মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।গত এক দশকে গুলিস্তানে সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সাবেক দুই মেয়রের সময়েও হকার উচ্ছেদ ও সড়ক দখলমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

কিন্তু দখলমুক্ত করা যায়নি।আজ ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম তদারক করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর