পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিকেলে বাসা থেকে বেরিয়েছিল দুই শিশু সাঈফ (৯) ও রোহান (৮)। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা ফেরেনি। স্বজনেরা খোঁজাখুঁজি করেন, মাইকিং করেন। পরদিন সকালে বুড়িগঙ্গার পাড়ে পাওয়া যায় তাদের স্যান্ডেল। এরপর নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার মধ্যে ভেসে ওঠে তাদের লাশ।
নিখোঁজ হওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ ঢালসংলগ্ন আদি বুড়িগঙ্গার চ্যানেল থেকে সাঈফ ও রোহানের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এই দুই শিশু ছিল প্রতিবেশী। পুলিশ জানায়, শিশু সাঈফ ও রোহান তাদের মা–বাবার সঙ্গে কামরাঙ্গীরচরের রহমতবাগে থাকত। গতকাল বুধবার বিকেলে বাসা থেকে বেরিয়ে তারা নিখোঁজ হয়।
পরে তাদের আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং মাইকিং করেন।আজ নৌ পুলিশের ঢাকা অঞ্চলের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিশু দুটির মধ্যে একজন সাঁতার জানত, অন্যজন পারত না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।