advertisement
advertisement

ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন কার্যক্রমে মশার ওষুধ ও যন্ত্রপাতি কেনায় অনিয়ম-দুর্নীতি এবং মানহীন কীটনাশক কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানের সময় ডিএনসিসির ভান্ডার ও গত বছর মশকনিধনে ব্যবহৃত কীটনাশক কেনাসংক্রান্ত ক্রয় বিভাগের নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা।

প্রাথমিক পর্যালোচনায় একই প্রতিষ্ঠানকে বারবার ক্রয়াদেশ দেওয়া, সক্ষমতা যাচাইয়ে পরিদর্শন না করা এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে বাজারদর সংগ্রহ করে প্রাক্কলন তৈরির অনিয়ম পায় দুদক।আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।দুদক জানায়, ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার ওপর প্রয়োগ না করে কিউলেক্স মশার ওপর প্রয়োগের পরীক্ষার প্রতিবেদন বিবেচনায় নিয়ে কীটনাশক বাছাই করা হয়েছিল বলে টিম জানতে পেরেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর