শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়া রবিউল ইসলাম। ২৩ সেপ্টেম্বর ২০২৬
সন্দেহজনক গতিবিধি এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার রবিউল ইসলামের (৪৪) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার দলের উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বেলা পৌনে তিনটার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় রবিউলকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়।
তবে আদালতের নিয়ম ভেঙে শুনানির আগেই ওকালতনামায় আসামির স্বাক্ষর নেওয়ায় আইনজীবী রুবেল আহমেদের শুনানি গ্রহণ করেননি আদালত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।