advertisement
advertisement

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার ১৮০ দিনে শেষের বিধান বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার ১৮০ দিনে শেষের বিধান বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক

হাইকোর্ট ভবন

advertisement

নারী ও শিশু নির্যাতনের মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার যে বিধান আইনে রয়েছে, তা বাধ্যতামূলক নয়; বরং নির্দেশনামূলক বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন। কারণ, আইনের ২০ ও ৩১ক ধারায় নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ার কোনো পরিণতি নিশ্চিত করা হয়নি।

ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের এক মামলার বিচার ওই সময়সীমার মধ্যে শেষ না হওয়ার প্রেক্ষাপটে মামলাটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৩ সালের ৭ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০ ধারায় বিচারপদ্ধতি এবং আইনের ৩১ক ধারায় ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহি বিষয়ে বলা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর