advertisement
advertisement

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন

advertisement

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএর।এদিকে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে। প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত হতে পারে।

তবে এ বিষয়ে বিধিমালা সংশোধনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নতুন নিয়োগ পরীক্ষার সিলেবাসেও আসতে পারে পরিবর্তন।প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তাবিত সিলেবাসে চারটি বিষয় রাখা হয়েছে।

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।সিলেবাস ও নম্বর বণ্টন—প্রস্তাবিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষা দিতে হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর