রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। সেতুর নিচে হ্রদের ঘাটে বেঁধে রাখা হয়েছে সারিবদ্ধ ইঞ্জিনচালিত নৌকা।
নভেম্বরের শুরুতেই পাহাড় আর কাপ্তাই হ্রদের নয়নাভিরাম রূপ দেখতে রাঙামাটিতে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। সাজেকমুখী সড়কে অবরোধ থাকায় পর্যটকদের বড় একটি অংশ এখন বেছে নিচ্ছে রাঙামাটি শহর ও আশপাশের বিনোদনকেন্দ্রগুলো। পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও হ্রদের ঘাটগুলো। পর্যটকদের আনাগোনায় জমে উঠেছে হোটেল-রিসোর্টের বুকিং, ব্যস্ত সময় পার করছেন নৌকার চালকেরা।
পাহাড়ি তাঁতের পোশাক, হস্তশিল্প আর মৌসুমি ফলের দোকানেও চলছে জমজমাট বেচাকেনা। দীর্ঘদিন পর এমন প্রাণচাঞ্চল্যে হাসি ফুটেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মুখে। রাঙামাটির পর্যটন নিয়ে এই ছবির গল্প।রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। সেতুর নিচে হ্রদের ঘাটে বেঁধে রাখা হয়েছে সারিবদ্ধ ইঞ্জিনচালিত নৌকা। পাহাড়ি তাঁতের বাহারি পোশাকের পসরা। কাপ্তাই হ্রদে নৌভ্রমণের প্রস্তুতি। ঘাটে নৌকায় ওঠার অপেক্ষায় পর্যটকদের ভিড়।
ওপর থেকে দেখা কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি ও সবুজ দ্বীপপুঞ্জ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।