বাঁ থেকে কাউসার, রাহিম ও বায়েজিদ। ইউরোপের উদ্দেশে বাড়ি ছাড়ার আগে কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় তোলা ছবি। নৌকাডুবির পর রাহিম ও কাউসারের সন্ধান মিললেও বায়েজিদের এখনো খোঁজ পাওয়া যায়নি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের সাব মিয়ার বাড়িতে গত সোমবার দুপুরে ঢুকতেই কান্নার শব্দ। উঠানে বসেছিলেন স্বজনেরা। চোখেমুখে উদ্বেগ। বাড়ির ছেলে বায়েজিদ মিয়া (২০) বেঁচে আছেন, নাকি সাগরে নিখোঁজ হয়েছেন, এখনো নিশ্চিত নন তাঁরা। ইউরোপে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন বায়েজিদ। ১৪ সেপ্টেম্বর লিবিয়া থেকে ভূমধ্যসাগরে নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তিনি।
ওই নৌকায় বায়েজিদের সঙ্গে একই গ্রামের আরও দুই তরুণ ছিলেন। তাঁরা হলেন কামাল মিয়ার ছেলে রাহিম মিয়া (২৪) ও ছিদ্দিক মিয়ার ছেলে কাউসার মিয়া (২৫)। রাহিম ও কাউসার জীবিত আছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তাঁরা বর্তমানে গ্রিসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন। বায়েজিদের পরিবার বলছে, দুর্ঘটনার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে তিনি মারা গেছেন, এমন নিশ্চিত তথ্যও পরিবার বা উপজেলা প্রশাসনের কাছে নেই।বায়েজিদের বাবা সাব মিয়া প্রথম আলোকে বলেন, ‘কত জায়গায় খোঁজ নিচ্ছি, কত মানুষের খোঁজ পাচ্ছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।