জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের শুরুতে মার্কিন প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বের হয়ে যায়। নিউইয়র্কে, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বের হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। আজ বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধিবেশনের উদ্বোধনী ভাষণের সময় একজন ছাড়া ইরানের প্রতিনিধিদলের সব কর্মকর্তা বের হয়ে গিয়েছিলেন।
ভাষণে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে না। তবে সংঘাত অবসানে কূটনীতিতে বিশ্বাস করে ইরান। যুদ্ধের আগে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।পেজেশকিয়ান বলেন, ‘সবাই হরমুজ প্রণালি ব্যবহার করে সুবিধা নেবে, অথচ আমাদেরকেই এ পথে জাহাজ চলাচল থেকে বঞ্চিত করা হবে—এটা হতে পারে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।