রেণু সুদি। কোলাজ
কয়েক মাস আগেই নিজের ক্যানসার ধরা পড়ার খবর জানিয়েছিলেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’–এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। এবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ‘বিগ বস মালয়ালম’-এরই আরেক প্রতিযোগী সারিকা কে বি।
রেণু সুদি চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়েছে। এর পর থেকে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।সারিকা কে বি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রেণুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, সম্প্রতি রেণুর বড় বোন তাঁকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান।
বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রেণু।সারিকার ভাষ্য অনুযায়ী, রেণুর অবস্থা খুবই গুরুতর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।