আবরার আহমেদ
প্রথমবারের মতো আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আবরার আহমেদ। পাকিস্তানের এই লেগ স্পিনার টপকে গেছেন আরেক লেগ স্পিনার রশিদ খানকে। আফগানিস্তানের রশিদ এখন আছেন দুইয়ে। টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি, ভারতের ঈশান কিষাণই আছেন এক নম্বরে।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে ৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। আবরার রশিদকে পেছনে ফেলেছেন ১ রেটিং পয়েন্টে। আবরারের রেটিং পয়েন্ট এখন ৭৩৬, তাঁর ক্যারিয়ার সেরা রেটিং অবশ্য এর চেয়ে বেশি—৭৫৭। সর্বশেষ ভারত সিরিজে রশিদ তাঁর মান অনুসারে পারফর্ম করতে পারেননি। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন, তবে ওভারপ্রতি খরচ করেছেন ৯.৮২ রান করে।
সে কারণেই না খেলেও এক নম্বরে উঠে গেছেন আবরার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।