রাজধানীর একটি পেট্রলপাম্পে নতুন দামে জ্বালানি তেল কিনছেন চালকেরা
২০ সেপ্টেম্বর রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়েছে। বর্তমান সরকারের সময়কালে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধির ঘটনা। এটা এমন একসময়ে করা হলো, যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে।একই সঙ্গে এমন একসময়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, যখন সরকার বেশ কিছু বড় ব্যয়ের অঙ্গীকার করেছে এবং সে-সংক্রান্ত সরকারি অফিস আদেশও জারি করেছে।
বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে বাজারে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে যখন আবার জ্বালানির উচ্চ মূল্য যুক্ত হবে, তখন খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি বাড়তে পারে। এই দুটির সমন্বয়ে আগামী মাসগুলোতে ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।সুতরাং এটি ভোক্তার জন্য বড় উদ্বেগের বিষয়।
সরকার আসলে এ সময় কেন এ ধরনের সিদ্ধান্ত নিল, সেটিকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়।তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিলজ্বালানি খাতে যে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, সেখান থেকে উত্তরণের জন্য সরকার বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।